Cooch Behar Chronicles 2013 Issue | Página 48

টুইটার

আমি লিখে যাচ্ছি অজস্র জ্যোৎস্না-শ্লোক

শূন্যতার বিপুল আর্তনাদ

লিখে যাচ্ছি ভালোবাসা দিয়ে

পৃথিবীকে বাঁচানোর শেষ সংবাদ।

আমি লিখছি স্যাটেলাইট শহরে

ভয়ের খানাখন্দ আনন্দের রাস্তা জুড়ে

আলোর পাশে হাঁটবে যে সেই দিব্যপুরুষ

সেই গান্ধি হবে গোলাপ হাতে করে।

আমাকে লিখতে হচ্ছে যারা আকাশ দেখে না

তারা কুয়াশা আর আগুন নিয়ে ঘোরে

বৃষ্টি নামলে ভেজে যে সে অশোক বৃক্ষ

সে দ্বন্দ্ব ভাগ করেনি,এগিয়ে যায়নি শোভনার হাত ধরে

এদের ফেরাতেই নিরুদ্দেশ কথা লিখে যাচ্ছি আমি

অনর্গল আমার কাগজের টুইটারে...